বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নাজমুল ও রাজু গংদের গ্রফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারীলোভী জৈনক নাজমুল ও রাজু গংদের গ্রফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন রেক্সনা বেগম। তিনি তালা উপজেলার মোবারকপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বাড়ির যাতায়াতের রাস্তা পাঁকা করণের জন্য টেন্ডার হয়। এই রাস্তাটি আব্দুর রহমান ও আমাদের জমির উপর দিয়ে হওয়ার কথা থাকলেও সম্পূর্ণ রাস্তাটি আমাদের জমির উপর দিয়ে গেছে। এখন পাকা হয়ে গেলে আমরা আর জমি ফিরে পাব না। আমরা আব্দুর রহমান কে জমি বুঝিয়ে দেয়ার কথা বললে আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান রাজু, তার স্ত্রী রমেছা বেগম ও রাজুর স্ত্রী লিপিকা আমার জা রেহেনা বেগম, তার ১ বছরের শিশু বাচ্চাকে মারধর করে আহত করে। সেসময় প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, এদের নির্দিষ্ট কোনো দল নেই। গত উপজেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা জাতীয় পার্টির প্রার্থী সাংবাদিক নজরুল ইসলামের ঘোড়া প্রতিকে ভোট করেছিলো। এখনো তারা সাংবাদিক নজরুল ইসলামের দেহরক্ষী হিসেবে কাজ করে। গত ৫ আগষ্টের পরে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়াচ্ছে।

আমি তালা সেটেলমেন্ট অফিসে মাস্টাররোলে চাকুরী করি। এই চাঁদাবাজদের ভয়ে অফিসে আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। অফিসে আসা যাওয়ার পথে প্রায়ই তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দেয় এবং চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে দেখে নেয়ার হুমকি দিয়ে বলে, আমাদের চাঁদা না দিলে তালায় থাকতে দেব না। তালায় কিভাবে কাজ করিস দেখে নেব। গতকাল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে উপজেলার ঘোনা গ্রামের ঘরজামাই আবু হেনা মন্টুর ছেলে খান নাজমুল, রহিমাবাদ গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান রাজু ও মৃত্যু আজিজ মোল্লার ছেলে হাফিজুর রহমান আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি প্রতিবাদ করলে তারা নীচে চলে যায়।

এদিকে তালা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মশিয়ার রহমান ও তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু তালা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তাদেরকে বলেন, এটা স্থানীয় সমস্যা। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। এবিষয় নিয়ে নিউজ বা মামলা করার দরকার নেই। তখন এই নাজমুল ও রাজু তাদের উপরেও চড়াও হলে সেখান উপস্থিত স্থানীয় জনগণ তাদের গণধোলাই দেয়। রাজু ও নাজমুল গংদের অত্যাচারে আমরা অত্যাচার হতে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উক্ত ঘটনায় জামায়াত নেতাদের জড়িয়ে যে মিথ্যা ভিত্তি হীন বিভিন্ন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক্স,প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ইলাহীর সহধর্মিণী রেহেনা খাতুন হেনা ইন্তেকালবিস্তারিত পড়ুন

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা
  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা