বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ।

রোববার বিকালে বকশীগঞ্জ পৌর শহরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।

এছাড়াও সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে তার নিজ বাসভবনে নেতা কর্মীদের ঢল নামে। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ