শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে কলারোয়ায় যুব ঋণের চেক বিতরণ, আলোচনা সভা

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে কলারোয়ায় যুব র‌্যালি, আলোচনা সভাসহ নানান কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন দপ্তর।

‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ শীর্ষক প্রতিবাদে দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২৪ জন যুবক-যুবতীদের মাঝে ১১ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জন যুবদের মাঝে সনদপত্র ও ৫০জনের মাঝে ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া বিশেষ অবদানের জন্য ৩জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সফল যুব আত্মকর্মী উপজেলার যুগিখালি গ্রামের আব্দুল খালেক লিটন, সফল যুব আত্মকর্মী কুশোডাঙ্গা গ্রামের হাসানুজ্জামান ও সফল যুব সংগঠক কামারালী গ্রামের আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজি আশিক বাহার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসমত আরা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারালীর কেপিইউএস লিমিটেডের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাবু।

এ সময় কলারোয়া যুব উন্নয়ন দপ্তরের সুবিধাভোগী যুবক-যুবতী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি উপজেলা যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে পাঁচটি ব্যাচে ১২৫ জন যুবক যুবতী প্রশিক্ষণে অংশ নেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত