শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে সড়কের পাশে পড়ে ছিলো বৃদ্ধার মরদেহ

যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যশোরের-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৭৫)। তিনি পৌর শহরের দুর্গাপুর গ্রামের নূর আলী গাজীর স্ত্রী।

খইতলা এলাকার সাইদুর রহমান বলেন- বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে আমরা পাকা রাস্তার পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছি। মোড়ের গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির দোকানের সামনে উপুড় হয়ে পড়ে ছিলেন আমেনা বেগম। তার মাথা ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।

মনিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী বলেন- আমেনা বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ ৪০-৫০ বছর মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় সড়কে চলন্ত গাড়ীর ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার