সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণের প্রত্যাশায় ‘কলারোয়া মুক্ত দিবস’ উদযাপন

৬ ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন। পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, সোমবার।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছিলো সোমবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ৬ ডিসেম্বরও সোমবার।
এদিনটি সাতক্ষীরার কলারোয়ার ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। ৭১’র এদিনেই স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে কলারোয়ায়। মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে।

সোমবার (৬ ডিসেম্বর, ২০২১) বৈরী আবহাওয়ার মধ্যেও ‘৬ ডিসেম্বর কলারোয়া পাক হানাদার মুক্ত দিবস’ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের দু:সাহসিক স্মৃতিচারণ করেন। প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণে উদ্বুদ্ধ থাকুক নতুন ও পরবর্তী প্রজন্ম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক (পদাধিকারবলে) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন