বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেলবোর্নে ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাল পরিবার ও সাবেক খেলোয়াড়রা

মেলবোর্নে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে রোববার (২০ মার্চ) শেন ওয়ার্নের খুব কাছের কিছু বন্ধু ও পরিবারকে নিয়ে তার বিদায়ের অনুষ্ঠান পালন করা হলো। সেই সময় ওয়ার্নের ছেলে জ্যাকসনকে বাবার কফিন বহন করতেও দেখা গেছে।

শেন ওয়ার্নের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা মেলবোর্নে তার শেষ বিদায়ী অনুষ্ঠানে এসেছিলেন। তাদের মধ্যে দেখা গেছে ওয়াহ ব্রাদার্সকে, ছিলেন গ্লেন ম্যাকগ্রা, মার্ভ হিউজ ও ইয়ান হিলির মতো সাবেক খেলোয়াড়রা। এ ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। প্রায় ৮০ জন ঘনিষ্ঠ ব্যক্তি ওয়ার্নের বিদায়ী অনুষ্ঠানে ছিলেন।

এদিকে পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেছেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে ওই বলটা করেছে।’

অস্ট্রেলিয়ার টিভি অনুষ্ঠানের কমেডি চরিত্র নিউম্যানও ছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেছেন, ‘শেন ওয়ার্নের পরিবার, কাছের বন্ধুদের দেখতে পারা দারুণ ব্যাপার…আমি জানি না তারা কীভাবে এটা করেছে, কিন্তু তারা নিজেদের একসঙ্গে করতে পেরেছে। এই পরিস্থিতিতে যেমন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া দরকার ছিল, তেমনই হয়েছে। আমি আশা করি এমসিজে মানুষে ভর্তি থাকবে তাকে ট্রিবিউট জানাতে।’

এ ছাড়াও অনুষ্ঠানে যারা এসেছিলেন সবাই ওয়ার্নকে ট্রিবিউট জানিয়েছেন। গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ ওয়ার্নের প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে তাকে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা