রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ১০টি অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে!

ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ও লগইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য চুরি করছে বেশ কয়েকটি অ্যাপ।

এখন পর্যন্ত এরকম ১০টি অ্যাপের তথ্য পাওয়া গেছে। সবগুলো অ্যাপই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, কয়েকটি অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড ও লগইনের তথ্য চুরি করে বলে জানিয়েছেন রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ডক্টর ওয়েবের একজন বিশেষজ্ঞ।

এরকম ১০টি অ্যাপের ৯টিই গুগল প্লে-স্টোরে ছিল বলে জানান তিনি।

ডক্টর ওয়েবের ওই বিশেষজ্ঞ বলেন, এসব ‘স্টিলার ট্রোজানস’ ক্ষতিকারকহীন সফটওয়্যার হিসেবে ছড়িয়ে পড়ে এবং এগুলো ডাউনলোড হয়েছে লাখ লাখ বার। গুগলকে জানানোর পর ৯টি ম্যালওয়্যার অ্যাপ সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

ক্ষতিকারক ৯টি অ্যাপ

ক্ষতিকারক অ্যাপের মধ্যে আছে পিআইপি ফটো। এটি ছবি সম্পাদনার অ্যাপ। পিআইপি ফটো ৫০ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

প্রসেসিং ফটো নামের অ্যাপটিও ফেসবুক ব্যবহারকারীদের জন্য ক্ষতিকারক। এটিও ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপও ডাউনলোড করা হয়েছে ৫০ লাখের বেশিবার।

ক্ষতিকারক অ্যাপের তালিকায় আছে রাবিশ ক্লিনার। অ্যাপটি অ্যান্ড্রয়েড ডিভাইসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এটি ডাউনলোড করা হয়েছে ১০ লাখ বারের মতো।

হরোস্কপ নামের ক্ষতিকারক আরেকটি অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ লাখ বার।

এছাড়া ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক অ্যাপগুলো হলো- ‘ইনওয়েল ফিটনেস’, ‘অ্যাপ লক কিপ’, ‘লকইট মাস্টার’, ‘হরোস্কোপ পি’ এবং ‘অ্যাপ লক ম্যানেজার’।

এগুলোর মধ্যে ইনওয়েল ফিটনেস ও লকইট মাস্টার ৫০ লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে।

বাকিগুলো খুব একটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ