বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘যেতে হবে বহু দূরে’: কলারোয়ার ভাদিয়ালি হাইস্কুলের সংবর্ধনায় এমপি স্বপন

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সংবর্ধনা দিয়েছে কলারোয়ার সীমান্তবর্তী ভাদিয়ালি হাইস্কুল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৪) দুপুরে স্কুল চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানটি উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তরেখা সোনাই নদীর তীরে অবস্থিত বিদ্যালয় চত্বর নবীন-প্রবীন মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। অতিথি ও আগুন্তুকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয় মূল রাস্তা থেকে গোটা স্কুল চত্বর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন এমপি বলেন, ‘বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সেক্টরে উন্নয়ন করেছেন। রাজধানী দিয়াবাড়ি থেকে মতিঝিল আসতে কয়েক ঘন্টা লাগতো, এখন মেট্রোরেলে অল্প সময়ে পৌঁছানো সম্ভব। চট্টগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল তৈরি করা হয়েছে নদীর তলদেশ দিয়ে। নিকট ভবিষ্যতে ই-ক্যাশ চালু করা হবে। কাগুজে নোটের ব্যবহার কমিয়ে অনলাইন লেনদেন করা হবে। এতে সর্বক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে।’

ভাদিয়ালি হাইস্কুলে চারতলা ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এমন ভবনের নির্মাণ করা হবে যাতে পাশের সোনাই নদীর ওপারে ভারতের হাকিমপুরের লোকজন দূর থেকে শেখ হাসিনার উন্নয়নের নমুনা দেখতে পায়।’

এমপি স্বপন বলেন, ‘যেতে হবে বহু দূরে। কলারোয়াকে আরো সম্মানিত করতে হবে। কলারোয়ার মানুষকে এখন আর ডিও লেটারের জন্য ধর্ণা দিতে হবে না। আমি নই, কলারোয়ার সকল মানুষ এখন এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অঞ্চলের শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’

‘জনগণের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধশালী সাতক্ষীরা গড়ে তোলা’র প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, আওয়ামী লীগ নেতা কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুর রশিদ মিয়া, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন, শেখ মাছুমুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজনসহ সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব