শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় দেবহাটার শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ সেশনের বিভিন্ন অনুষদের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা ও শিক্ষা ও গবেষণা’ অনুষদভুক্ত এ-ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করে। এ কাজটি বাস্তবায়ন করেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সারাদেশের বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’ এর স্বেচ্ছাসেবকরা।

ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া, ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্য সেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্য বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা। তাছাড়া পরীক্ষার পূর্বের রাতে ক্যাম্পাসে থাকারও ব্যবস্থা করে তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ১০ জন। পরীক্ষার আগমুহ‚র্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভর্তি সহায়তা হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’রসহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান সফল করেছে দরদির যুগ্ম সাধারণ সম্পাদক-ত্রয় নাজমুল হাসান, সাইদুর রহমান সাঈদ, মাসুম পারভেজ।

পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরদির সদস্যবৃন্দ সাখাওয়াত ইমরান, সাগর ঘোষ, তৌফিক হাসান, তরিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সফল করার জন্য দরদির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রোগ্রামে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ প্রসঙ্গে দরদির সভাপতি নাসিম হাসান বলেন, “দেবহাটাবাসীর আশার বাতিঘর, বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের প্লাটফর্ম দরদি’র এটি একটি নিয়মিত আয়োজন। ব্যানারটা দরদি’র কিন্তু সেবাটা সবার। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী সেবার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।

এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান বলেন, “শিক্ষার্থীদের সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চ সহযোগিতাটুকু দেওয়ার চেষ্টা করি। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে”।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন আনসারের অফিসার ইনচার্জ এবং দরদির কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ সাহাদাত হোসেন বিরু’র প্রতি দরদি’র নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ শিক্ষার্থীরা দরদি’র সেবাপ্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

দেবহাটার কামটা ‘দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী