সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লিবিয়ায় এক বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার গঠন

যুদ্ধবিধস্থ আফ্রিকার দেশ লিবিয়া নানা টানাপোড়েন ও বহুমুখী সংকটের মধ্যে থেকে দীর্ঘ বছর পর এক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে।
বহু দেনদরবার,আলোচনা সমালোচনা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতিসংঘের মধ্যস্ততায় জেনেভায় লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরাম’র নির্বাচনে মোহাম্মদ আল-মোনফিকে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর প্রেসিডেন্ট এবং আব্দুল হামিদ দাবিবাহকে এক বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে লিবিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সুত্র বলছে,ইতিপূর্বে মোহাম্মদ আল-মোনফি গ্রিসে লিবিয়ার রাষ্ট্রদূত ছিলেন।অন্যদিকে আব্দুল হামিদ দাবিবাহ লিবিয়ার মিসরাতা শহরের একজন রাজনৈতিক ব্যক্তি এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
জানা যায়,জেনেভায় অনুষ্ঠিত এক সপ্তাহের এ আলোচনা সভার সিদ্ধান্তে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর ২০২১ তারিখের নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পাবে।এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হবে লিবিয়াকে ঐক্যবদ্ধ করা ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা।এছাড়া,ওই নবগঠিত তিন সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের মোহাম্মদ আল-মোনফিকে প্রেসিডেন্টের পাশাপাশি মুসা আল-কুনি এবং আব্দুল্লাহ আল-লাফিকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে।ফলে লিবিয়ায় ২০১৪ সালের পর থেকে পশ্চিমাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় দুই সরকারের পরিসমাপ্তি হতে যাচ্ছে বলেও আশা করছেন লিবিয়ান নাগরিকসহ অনেকেই।

এদিকে, লিবিয়ার ওই নবনির্বাচিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার