শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়, ৯৩ শতক জমির মালিক দেবহাটার জব্বার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মৌজার ৯৩ শতক জমি ডিক্রী প্রাপ্ত হয়ে মালিকানা পেলেন জব্বার বিশ্বাস। গত ২০২৩ সালের ১৯ অক্টেবর আদিম মোর্কদ্দামা ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইনের ২০ নং অর্ডার ৬ ও ৭ নং রুল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাতক্ষীরা এ রায় দেন।

যার মামলা ১০০/২০২২, এ আদেশে সখিপুর মৌজার ৫৪৩৭ দাগের ৯৩ শতক জমির মালিক আলহাজ্ব জব্বার বিশ্বাস। এর আগে ওই জমিটি নিয়ে আদালতে মামলা চলমান ছিল। সাতক্ষীরা জেলা জজ কোটের এ্যাডভোকেট শুভংকর রায় এ রায়ের বিষয়ে বিবাদী মৃত মীর রশিদুল হোসেনের ছেলে মীর লুৎফর হোসেনকে লিগাল নোটিশ প্রদান করে।

এতে উল্লেখ করা হয়েছে যে, গত ৭ ফ্রেব্রæয়ারী ১৯৯০ সালে সখিপুর সাব-রেজিষ্ট্রী অফিস হইতে ৬৪৪ নং রেজিষ্ট্রী মুক্ত দলিল ম‚লে তফশীল ভ‚ল ক্রটি প্রাপ্ত হয়। পরে গত ইং ১৯৯৮-৯৯ সালের ৬৬ (ওঢ-১) নং খতিয়ানে ও হাল সমীপের ডিপি ১৬৪৯ নং খতিয়ানে ও হাল জরীপের ১৬৪৯ নং খতিয়ানে স্বনামে রেকর্ড প্রস্তুত করে সরকারি করাদি হাল সন নাগাদ আদায় করে।

একই সাথে স্বত্ববান ও দখলীকার থাকা অবস্থায় গত ০৫-০১-২০১২ তাং এর ৩৪ নং রেজিষ্ট্রীকৃত আম মোক্তার নামা দলিল সম্পাদন করা হয়। পরবর্তীতে জব্বার বিশ্বাসকে মীর লুৎফর হোসেন গত ইং ১১/০৬/২৩ তারিখে ১০০/২২ নং মোকদ্দমায় বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালত আপোষ মিমাংসার মাধ্যমে তফশীল বর্ণিত সম্পত্তি হস্তান্তর করে দেয়।

সে কারণ মীর লুৎফার হোসেন গত ইং ০৫-০১-২০১২ তারিখ হতে সম্পাদিত ৩৪ নং রেজিষ্ট্রীকৃৃত আম মোক্তার নামা দলিলটি বাতিল হয়ে যায়। এতে ওই জমির আর কোন মালিক বা দাবিদার না থাকায় আদালত জব্বার বিশ্বাসের পক্ষে রায় প্রদান করে।

উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার সখিপুর মৌজার এসএ ৭৩৮,৫৫৬ ও ১১ নং খতিয়ান খারিজ মতে ৫৫৬/১ নং খতিয়ানে বি.আর এস ১৬৪৯ নং খতিয়ানে এস এ দাগে-৮৭২, বি.আর এস দাগে ৫৪৩৭, মোট জমি ৯৩ শতক জমির মালিক জব্বার বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতবিস্তারিত পড়ুন

  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস