শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শপথ নিলেন কলারোয়ার ৯ ইউপি চেয়ারম্যান ও ১০৭ মেম্বর

কলারোয়ার ৯ ইউপি চেয়ারম্যান ও ১০৭ জন মেম্বর শপথ গ্রহণ করেছেন।

বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কলারোয়া উপজেলার ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চেয়ারম্যান হিসেবে যারা শপথ নিলেন- ১নং জয়নগর ইউনিয়নের বিশাখা তপন সাহা, ২নং জালালাবাদ ইউনিয়নের মাহফুজুর রহমান নিশান, ৩নং কয়লা ইউনিয়নের শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের সহকারী অধ্যাপক আবুল কালাম, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের বেনজির হোসেন হেলাল, ৭নং চন্দনপুর ইউনিয়নের ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন, ১১নং দেয়াড়া ইউনিয়নের মাহবুবুর রহমান মফে ও ১২নং যুগীখালী ইউনিয়নের রবিউল হাসান।

এদিকে, বিকাল ৩টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ৯টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহন করছেন ৯টি ইউনিয়নের ১০৮ জন ইউপি সদস্য। তার মধ্যে পুরুষ ৮১ জন এবং সংরক্ষিত আসনে নারী ২৬ জন।

শপথ বাক্য পাঠ করান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শিক্ষা অফিসার আবদুল হামিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত হওয়ার কারণে ঐ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ ৩ জনের ফলাফল ঝুলে থাকার ফলে ঐ ইউনিয়নে নির্বাচিত বাকীদের গেজেট প্রকাশিত হয়নি।
এছাড়াও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের (৪,৫,৬) সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থী সমান সমান ভোট পাওয়ার কারণে সেই ওয়ার্ডে পরবর্তীতে পূনঃনির্বাচন হয়। সেটার গেজেট এখনো হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন দোকানীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফল ব্যবসায়ী ও বেকারীর দোকানীকে জরিমানা করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার