রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী পরিবহন আটকে দিল মালিক সমিতি

বাগেরহাটের শরণখোলা থেকে খুলনা-যশোর-বেনাপোলগামী দুরপাল্লার পরিবহন আটকে দিয়েছে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির শ্রমিকরা। ৪ জুলাই বিকাল ৩টার পর রায়েন্দা রাজৈর বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রাখা হয়। এতে রোগীসহ যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

নিউ হানিফ পরিবহনের রায়েন্দা কাউন্টারের পরিচালক মনিরুজ্জামান জোমাদ্দার জানান, শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির নামে শরনখোলা এ·প্রেস নামের একটি ব্যানার ব্যবহার করে রায়েন্দা-খুলনা রুটে গাড়ি চলাচল শুরু করে। রুট পারমিট না থাকায় মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া বাসষ্ট্যান্ডে ওই গাড়িটি আটকে দেয় মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা। এতে ক্ষুব্দ হয়ে শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক হারুন অর রশিদ নিজে দাড়িয়ে থেকে শ্রমিকদের সহযোগীতায় রাস্তার উপরে বাস আড়াআড়ি ভাবে দাড় করিয়ে নিউ হানিফ পরিবহন, ইমা পরিবহন ও পদ্মা এন্টারপ্রাইজের গাড়ী যাত্রীসহ কেয়ারবাজার এলাকায় আটকে রেখে যাত্রীদের জোর পূর্বক নামিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা-মোড়েলগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, আমরা বাগেরহাট খুলনা মালিক সমিতির সাথে সমš^য় করে গাড়ি ছেড়েছি কিন্তু মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা আমাদের গাড়ি আটকে দিয়েছে ও মারধর করেছে তাই আমাদের শ্রমিকরাও তাদের গাড়ি আটকে দিয়েছে। তিনি আরো বলেন, আমাদের গাড়ী চলতে না দিলে তাদের গাড়ির চলতে দেয়া হবেনা।

শরণখোলা-মোড়েলগঞ্জ মালিক সমিতির সভাপতি শামিম আহসান পলাশ বলেন, খুলনা ও বাগেরহাট বাস মালিক সমিতির সাথে কথা বলে শরণখোলা এ·প্রেস নামে একটি গাড়ি রায়েন্দা থেকে যাত্রী নিয়ে মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া পৌছালে মোড়েলগঞ্জ-বাগেরহাটগামী পরিবহন শ্রমিকরা গাড়িটি আটকে যাত্রীদের নামিয়ে দেয় এবং ওই গাড়ির ষ্টাফদের মারধর করে।

বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, রায়েন্দা, বাগেরহাট, খুলনা, যশোর ও বেনাপোল রুটে ছয়টি মালিক সমিতির গাড়ী চলে। তারা সমিতির সাথে কোন কথা না বলে গত ৩ জুন পিয়নের মাধ্যমে বাগেরহাট মালিক সমিতির অফিসে মধু ও মিষ্টি পাঠিয়েছে। যেখানে আমরা উপস্থিত ছিলাম না। আলোচনা ছাড়া নতুন কোন পরিবহনের অনুমতি দেয়ার সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির