বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষকরা জাতিকে অগ্রসর করার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করছে – সহকারী কমিশনার (ভূমি), কলারোয়া

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া তে আই,সি,টি,এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের ২টি ব্যাচের সমাপনী এবং ১টি ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) সকাল ১০ টায় কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের হলরুমে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে ২ ব্যাচে ৪০ জনের প্রশিক্ষণর সমাপনী এবং আজ থেকে আরো একটি নতুন ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম।

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কোর্স সমন্বয়কারী মোঃ সালাউদ্দিন কাদের।

প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে আঃ রহমান বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, বিগত ২৫/০৯/২০২৩ তারিখ থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ও দমদম মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণর্থী প্রশিক্ষণ গ্রহন করেন এবং আজ থেকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে নতুন করে ২০ জনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সকল শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আই,সি,টি শিক্ষার কোন বিকল্প নেই, সে জন্য শিক্ষকদের আন্তরিক হয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন। নতুন করে কলারোয়া উপজেলা তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার কাজ এগিয়ে চলছে। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক যুগে তথ্য ও প্রযুক্তির শিক্ষা ছাড়া আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের আই,সি,টি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। সকল ক্ষেত্রে অন লাইনে কাজ শুরু হয়েছে সেজন্য সকল নাগরিক কে তথ্য ও প্রযুক্তির শিক্ষা গ্রহন করার তাগিদ দেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা