শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষ মুহুর্তে জমে উঠেছে কলারোয়া পৌর নির্বাচনের প্রচারনা

কলারোয়া পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারনা শেষ মুহুর্তে জমে উঠেছে।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কলারোয়া পৌরসভা বাজার সহ ৯টি ওয়ার্ডের অলিগলি।

প্রার্থীরা সারা দিন ব্যস্ত সময় পার করছেন ভোটারদের বাড়িতে বাড়িতে ও পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে লিফলেট বিতরণে।
এর মধ্যে পথ সভা কর্মীসভা, উঠান বৈঠক , মাইক, লিফলেট, ব্যানার পোস্টার, হাতির পিঠে চড়ে হ্যান্ডবিল প্রদান চলছে বিরামহীন ভাবে , এছাড়াও মিছিল স্লোগান তো আছেই।

প্রচারের সময় ভোটারদের কাছে পৌরসভার উন্নয়নের এবং গরীব অসহায় হতদরিদ্রদের নানান রকমের সরকারি ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে চলেছেন প্রার্থীরা।
মেয়র পদে দুই বৃহৎ রাজনৈতিক দলের প্রতীক নৌকা ও ধানের শীষের দুই জন শক্ত বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী রয়েছে মাঠে। সে কারনে স্বস্তিতে নেই দলীয় প্রার্থীরা।
কাউন্সিলর পদে ৫ নং ওয়ার্ড ব্যতীত সকল ওয়ার্ডেই রয়েছে ৩ থেকে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সেখানে ও চলছে চুঁলচেরা ভোট বিশ্লেষণ।

একজন প্রবীন ভোটার ক্ষোভ করে বলেন-বাস্তবে কলারোয়া পৌরসভার কোথাও ১৫ বছরে কোন উন্নয়নের বিন্দু মাত্র ছোয়া লাগেনি। উন্নয়ন হয়নি রাস্তা ঘাট, ব্রিজ,কালভার্টের। আজো কলারোয়া পৌরসভার বাজারে যাওয়ার জন্য ব্রিটিশ আমলের কয়েকটি বাঁশের সাঁকো রয়েই গেছে। মেয়র, কাউন্সিলরদের ভাগ্যের পরিবর্তন হলে- হয়নি সাধারন ভোটারদের ভাগ্যের উন্নয়ন ও পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন। তিনি আক্ষেপ করে আরো বলেন- হাতে গোনা কয়েকটি রাস্তা বাদে কোন রাস্তায় পাশাপাশি দুটো হোন্ডা বা ভ্যান চলতে পারে না। অনেক রাস্তা আছে যেখানে লাশের খাটিয়া কাঁধে নিয়ে বের হওয়া যায় না।
প্রচারনা শেষ হবে ভোট গ্রহনের ৩৬ ঘন্টা পূর্বে অর্থাৎ ২৮ জানুয়ারী রাত ৮টা থেকে।

এদিকে নির্বাচন পূর্ববর্তি পৌরসভার ৯টি ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কলারোয়া থানা পুলিশের একাধিক টিম সারাক্ষণ কাজ করে যাচ্ছে।
আগামী ৩০ জানুয়ারী সকাল ৮ ঘটিকা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ