মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাউবো কর্মকর্তার অপসারণের দাবি

শ্যামনগর উপকূলে দাঁড়িয়ে মানববন্ধনে ‘বানভাসী’রা

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের ৭/২ পোল্ডারের এসও আলমগীর কবিরের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অর্থবাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরের বানভাসী মানুষেরা।

রবিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা ভাঙ্গন পয়েন্টে ‘বানভাসী এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সভাপতিত্বে ও খুলনা বিএল কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি হুজাইফা আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্যাতলা ভাঙ্গন কবলিত এলাকার আনোয়ারুল ইসলাম, টোকন সানা, মহরম আলী গাজী, বাবুল গাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬শে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার বন্যাতলা এলাকার বেঁড়িবাধ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এ বাঁধ সংস্কারের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু পাউবোর এসও আলমগীর কবিরের সীমাহীন দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় বাঁধটি এখনো সংস্কার করা হয়নি।

বক্তারা আরো বলেন, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধটি সংস্কারের উদ্যোগ নিয়ে বাঁশ ও বালুর বস্তা ফেলা শুরু করলেও এসও আলমগীর কবিরের সেচ্ছাচারিতায় সে কাজও বন্ধ হয়ে গেছে। আমরা তার কাছে কাজ বন্ধের কারণ জানতে চাইলে তিনি আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। আমরা অবিলম্বে দুর্নীতিবাজ এই কর্মকর্তার শাস্তি ও বদলি দাবি করছি একই সাথে অতিদ্রুত বাঁধ সংস্কার কাজ শেষ করার জোর দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১নং পদ্মপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামে দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার