শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সদ্যপ্রয়াত মনসুর আহমেদের মাগফিরাতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদ্যপ্রয়াত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদের মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ।

দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বর্তমান সহ.সভাপতি কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) ও শেখ জাকির হোসেন।

অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ, সাবেক জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুনসুর আহমেদ এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, নবনির্বাচিত পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, নবনির্বাচিত পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত