শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কলারোয়ার ৭ নেতা

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কলারোয়া থেকে সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও জিএম ফাত্তাহ পদ লাভ করেছেন।

দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৮ জানুয়ারী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণঙ্গ কমিটিতে প্রকাশিত হয়েছে। কমিটিতে ২নং সহ.সভাপতি পদ লাভ করেছেন সাবেক এমপি, সাবেক কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন জিএম ফাত্তাহ। শ্রম বিষয়ক সম্পাদক হয়েছেন সরদার মুজিব। জেলার নির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭৫সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত