শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরাজুল সভাপতি, আবদুল্লাহ সম্পাদক

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামের তৃতীয় তলাস্থ ক্রিকেট আম্পায়ার ও স্কোরারার্স এ্যাসোসিয়শনের নিজস্ব ভবনে সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এই অধিবেশনে অতিথি হিসাবে উপস্থিত হয়ে নতুন কমিটি গঠন ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন সাবেক ফিফা রেফারী ও রেফারী ইন্সট্রাকর, বাংলাদেশ রেফারী কমিটির সদস্য তৈয়ব হাসান বাবু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এ্যাসোসিয়শনের খুলনা বিভাগীয় সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়শনের নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পী, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন,

ফোরামের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবদুল্লাহ সিদ্দীক (কালিগঞ্জ), আলমগীর হোসেন (তালা), মিজানুর রহমান (কলারোয়া) ও ফোরামের সদস্য সচিব অলিউল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ইসমাঈল হোসেন মিলন ও সঞ্জয় সরকার।

আগামী সংগঠন পরিচালনার জন্য নতুন কমিটি গঠিত হয়।

নতুন কমিটি ঘোষনা করেন আ.ম আকতারুজ্জামান মুকুল।

আগামী দুই বছরের জন্য অলিউল ইসলাম কে সভাপতি, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন ও ইসমাঈল হোসেন মিলন কে সহ-সভাপতি, আবদুল্লাহ সিদ্দীকি কে সাধারণ সম্পাদক এবং আফজাল হোসেন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন কাউন্সিলর বৃন্দ।

সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু বলেন, ‘আমি মা, মাতৃভূমি কে ছাড়িনি। আমার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাস করার সুযোগ ছিল। কিন্তু মা, মাতৃভূমি কে ভুলে থাকতে পারবো না, সেজন্য আমি সাতক্ষীরা কে খুব খুব ভালবাসি বলেই আছি।’

আ.ম আক্তারুজ্জামান মুকুল বলেন, ‘খেলাধুলায় ধারাভাষ্য একটি শিল্প৷ সূচনাটা হয়েছে কলারোয়া থেকে। নব গঠিত এই সংগঠনের জন্য শুভ কামনা রইল।’
তিনি ফোরামের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ