শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি কলারোয়ার অধ্যাপক ফজলুল হক আর নেই, দাফন সম্পন্ন

সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি একেএম ফজলুল হক ইন্তেকাল করেছেন।

কলারোয়া পৌরসদরের ঝিকরা গ্রামের নিজ বাড়িতে রবিবার (২৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে স্ট্রোক জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান (ইন্না..রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৫০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক একেএম ফজলুল হক উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের বাসিন্দা সোনাবাড়িয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত আব্দুর রহিমের পুত্র। তিনি দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রজীবনে তিনি খুলনা মহানগর শিবিরের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

রবিবার জোহরের নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে প্রথম ও আসরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি বহুড়ায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ও মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র ও জেলা বিএনপির নেতা তাসকীন আহমেদ চিশতি, হাবিবুর রহমান হবি, কলারোয়া উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফিজ রবিউল বাশার, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, কলারোয়া উপজেলা জামায়াত নেতা ইমান আলী শেখ, মাওলানা ওমর আলী, অধ্যাপক মাহফুজুর রহমান, জামায়াতের বাগেরহাট জেলার সাবেক আমীর অধ্যক্ষ মশিউর রহমান, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, খুলনা মহানগর আমীর আবুল কালাম আজাদ, খুলনা উত্তর জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা দক্ষিণ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, শিবিরের খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি মিয়া গোলাম কুদ্দুস, সাতক্ষীরা শহর শাখার সভাপতি আনিসুর রহমান, মরহুমের ছেলে ফাহাদ, ছোট ভাই নাজমুল হক প্রমুখ।

কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত জানাযা নামাজের ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও বহুড়ায় ইমামতি করেন দলটির সাতক্ষীরা জেলা আমীর হাফিজ রবিউল বাশার।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা