বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব এবং কলেজ ক্যাফেটেরিয়ার উদ্বোধন

সাতক্ষীরা মেডিকেল কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার
মধ্য দিয়ে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব এবং কলেজ ক্যাফেটেরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেডিকেল কলেজ
এক্সাম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুছ এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির
শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে স্যার বলে সম্মোধন করার লক্ষ্যে আমি বিভিন্ন ফোরামে প্রস্তাব রেখেছি। যারা জীবনের মায়া ত্যাগ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। দেশের বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ তাদের
প্রাপ্য অধিকার।

তিনি আরো বলেন, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব সাতক্ষীরার মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করবে। ক্যান্সার চিকিৎসা নিতে এখন আর খুলনায় যেতে হয় না। সাতক্ষীরা মেডিকেল কলেজে পরীক্ষার মেশিন স্থাপন করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাক্তারদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে আরো একধাপ এগিয়ে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. শংকর কুমার বিশ্বাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, ডা. অভিজিৎ গুহ, অধ্যাপক ডাক্তার
সুনীল কুমার বল, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ।

পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে ফিতা কেটে কলেজ ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়। এসময় কলেজ ক্যাফেটেরিয়ার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত ও পানসী রেস্তোরার স্বত্বাধিকারী জেএম ফাত্তাহসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন