শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা শহরের মেহেদীবাগের রাস্তাটি বেহাল দশা ভোগান্তিতে মহল্লাবাসী

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের মেহেদীবাগ মেহেদীবাগের রাস্তাটি বেহাল দশা ভোগান্তিতে মহল্লাবাসী। সাতক্ষীরা শহরের সার্কিট হাউজের পশ্চিম পাশে অহেদ আলীর বাড়ির উত্তর পার্শ্ব হইতে আমিনুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ৬১০ফুট রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ১৫ বছরের একটি গ্রামীণ কাঁচা সড়ক। বৃষ্টি নামলে কাদার কারণে চরম দুর্ভোগে পড়েন মেহেদীবাগ এলাকার ৫০টি পরিবার। সাধারণ মানুষের এসব দুর্ভোগ দেখার কেউ নেই। দুর্ভোগ কমাতে গ্রামীণ এই সড়কে ঢালায় রাস্তা নিমার্ণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসি।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত লোকজন চলাচল করে,চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনায় পড়েন।
মেহেদীবাগ গ্রামের বাসিন্দা গাজী মোক্তার হোসেন বলেন, গ্রামের লোকজন যাতায়াত করেন এ সড়কটি দিয়ে। বর্ষাকালে মাটির এ রাস্তায় জুতা পায়ে কাপড় পরিধান করে চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্ষার সময়ে এই এলাকার লোকজন বা গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।
মেহেদীবাগ গ্রামের বাসিন্দা সৈয়দ বলেন, আমরা এ রাস্তা দিয়ে মসজিদে যেতে পারিনা। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হয়। আমাদের দাবি এ গ্রামীণ কাঁচা সড়কটিতে ঢালায় পাকা রাস্তা করে দিলে মানুষের হাঁটা-চলা করার উপযোগী হতো। মেহেদীবাগ গ্রামের বাসিন্দা মুন্না বলেন,আমাদের এই গ্রামের কাচা রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ভোগান্তিতে রয়েছি ।
এ বিষয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর জানান, মেহেদীবাগের রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বৃষ্টির কারণে পানি জমে আছে এজন্য হচ্ছে না। ডিসেম্বর মাসের ভিতরে রাস্তাটির কাজ করা হবে ।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন