শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ সংসদ নির্বাচনে

সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে কলারোয়ায় আ.লীগের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে উপজেলা আ.লীগ,
যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগে উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকেলে কলারোয়া পৌরসদরের ঝিকরা ৫নং ওয়ার্ড আ’লীগের তৃণমুল নেতা-কর্মীদের সাথে আ.লীগনেতৃবৃন্দ ওই মতবিনিময় সভাটি
করেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-কলারোয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

এসময় উপসিস্থত ছিলেন ও বক্তব্য দেন-পৌরসভার প্যানেল মেয়র ও আ.লীগনেতা জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি, মেজবাহ উদ্দীন লিলু, উপজেলা যুবলীগনেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিঠু, যুবলীগনেতা বরুন, রফিকুল ইসলাম (সভাপতি), তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, আ.লীগনেতা মন্টু,
আব্দুল মমিন, ছাত্রলীগনেতা নাইস, জাসেম, যুবলীগনেতা এনামুল হক, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ আলোচনা সভায় উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীক প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপনের বিভিন্ন উন্নয়ন এর কথা তুলে ধরেন।

এছাড়া দেশ পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আগামী সংসদ
নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজ করার আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন-উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীক প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে দীর্ঘ ৪৩ বছর
রাজনৈতিক জীবনে সংগ্রামের মধ্য দিয়ে তৃনমুল আ’লীগ সৈনিকদের সুখে-দুখে পাশে আছেন। আগামীতে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তালা-কলারোয়া সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের প্রত্যাশায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ