শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে নৌকার মাঝি স্বপনের সাথে কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খৃিষ্টান ঐক্য পরিষদের মতবিনিময়

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর সদরের বিশ্বাস মার্কেটে ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্থানীয় আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্যে তিনি, মুক্তিযুদ্ধের চেতনা ও অসম্প্রদায়িক ভাবনার কথা তুলে ধরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সনাতন ধর্মালম্বী সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে এ দেশের সু- নাগরিক এই অধিকারের কথা ভেবে নিজেদেরকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌক প্রতীককে বিজয়ী করে ধর্ম নিরপেক্ষতাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে স্ব স্ব স্থান থেকে কাজ করার আহবান জানান।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ রায়ের পনিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ রায়, সনাতন ধর্মীয নেতা সন্তোষ কুমার পাল, নিরঞ্জন ঘোষ, নিত্য গোপাল ঘোষ, সহকারী অধ্যাপক অসিম কুমার ঘোষ, পুতুল রানী সিকদার, মাস্টার উৎপল সাহা, মাস্টার উত্তম পাল ও রামলাল দত্ত সহ ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা