শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন: ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া ও আলিপুর ইউনিয়নে গাংনিয়া পাড়ুইপাড়া দুটি কমিউনিটিতে ঋষি, কায়পু্ত্র, পাড়ুই, মন্ডল, ও রাজবংশী সম্প্রদায়ের নারী ও কিশোরীদের সমন্বয়ে ফিংড়ী ইউনিয়নে দক্ষিণ ফিংড়ি ঋষি পাড়া ও আলিপুর ইউনিয়নে গাংনিয়া পাড়ুইপাড়া কমিউনিটিতে, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে কমিউনিটির ভিত্তিক সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

সেশনে আলোচ্য বিষয় ছিল, সংস্থা ও প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা, অংশগ্রহণকারীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে আলোচনা, সরকারি হেল্পলাইন/হট লাইন নম্বর সম্পর্কে অবহিতকরণ, যৌন
প্রজনন স্বাস্থ্য অধিকার এর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো সম্পর্কে জানানো, স্কুলের কিশোরীদের মানবাধিকার ইস্যু গুলো ও জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস করার কৌশল, নারী ও কিশোরীদের তাদের অধিকার ও অধিকার বাস্তবায়নের ক্ষেত্র গুলো সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া শিশু সুরক্ষা, শরীরের সীমানা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, নারী নির্যাতন প্রতিরোধ, ডেঙ্গু জ্বরের প্রতিরোধ, পুকুরে ডুবে যাওয়া, মাসিককালীন সময়ে ন্যাপকিন ব্যবহার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

উক্ত সেশনে কমিউনিটির নারী ও কিশোরীদের নিয়ে মোট ৩০ জন করে মোট ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন। সেশনে অংশগ্রহণকারীরা তাদের মতামত নিজস্ব ভঙ্গিতে প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে গঠিত ১৮টি দলের সাথে প্রতিমাসে ২টি করে সচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ২টি করে সচেতনতামূলক সভা সম্পন্ন করা হয়েছে।

সচেতনমূলক সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন