বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুনীতির বিরুদ্ধে তিন সংগঠনের প্রতিবাদ সভা

সাতক্ষীরা জেলার তিন সংগঠনের আয়োজনে দুনীতির প্রতিবাদে ও ভুমিদূশ্যদের হাত থেকে খাস জমি উদ্ধারসহ ভুমিহীনদের পুনঃ বাসনের আদায়ের দাবিতে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের শহরের তুফান কোম্পানি মোড়স্থ জেলা ভুমিহীন সমিতি, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি এবং বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ যৌথ আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে পথসভায় বক্তারা বলেন, সাতক্ষীরার প্রত্যেক সরকারী অফিসে কিছু সংশ্লিষ্ট দুনীতিবাজ ও সরকারী কর্মকর্তারা উন্নয়নের নামে সরকারী বরাদ্দ টাকা লুটপাট করে দুধের সর খেয়ে চলে যাচ্ছে।

মুজিববর্ষ ঘর ভুমিহীনদের দেওয়ার নামে প্রকৃত ভুমিহীনদের ঘর না দিয়ে স্বজনপ্রীতি করে টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। সাতক্ষীরায় শত শত খাস জমি ভুমিদূশ্যরা করে খাচ্ছে। কিন্তু প্রশাসন সেদিকে নজর না দিয়ে সরকারী টাকা লুটপাট করার জন্য ভুমিহীনদের জন্য জমি কিনছে। তাই ভুমিদূশ্যদের হাত থেকে খাস জমি উদ্ধার করে ভুমিহীনদের পুনঃ বাসন করতে হবে। প্রাণ সায়ের খাল ও বেতনানদী, মরিচাপ নদী খননের দুনীতি হয়েছে। সঠিক ভাবে খনন করা হয়নি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আর এমও আহমেদ আল মারুফ, রেডিও টেকনোলজিস মেডিকেল অফিসার আব্দুল হালিম, হিসাব রক্ষক মুস্তাজুল, টেকনোলজি (প্যাথোলিজ) সুব্রত দাস মেডিকেল হাসপাতাল গিলে খাচ্ছে। তাদের দুনীতির কারনে স্বাস্থ্যসেবায় রোগীরা বঞ্চিত হচ্ছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের অবহেলায় কাতরাতে কাতরাতে রোগী মারা যায়। ডাক্তাররা ঔষধ কোম্পানির লোকজনের সাথে মিটিং ব্যস্ত থাকেন। তাদের রোগী দেখার সময় থাকে না। রোগীরা ঔষধ পায় না। হাসপাতালে ব্যয়ের নামে ভাউচার করে লুটপাট করে খাচ্ছে। তাই অবিলম্বে হাসপাতালের দুনীতি বন্ধ করতে হবে। রোগীদের নিয়মিত স্বাস্থ্যসেবা দিতে হবে। মেডিকেল হাসপাতালে আরএমও আহমেদ আল মারুফ গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক জনবল নিচ্ছেন। জেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতি এলাকায় অবৈধ ভাবে ইটভাটা গড়ে উঠার কারনে পরিবেশ দূষিত সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। জেলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতি এলাকায় অবৈধ ভাবে ইটভাটা বন্ধ করতে হবে।

বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক সেলিম হোসেন, বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌরপদ দাস, ভুমিহীনের সহ সভাপতি শেখ শওকত আলী, হাফিজুর রহমান, শাহাজান আলী ছোট বাবু, ইউসুফ আলী, রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহানারা খাতুন রিনা, সাহিদা খাতুন, দলিত সদস্য বিশ্বজিত, চায়না মন্ডল, প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন