শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নান্টার বহিষ্কারাদেশ প্রত্যাহারে যুবদলের অভিনন্দন সমাবেশ

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে জেলা যুবদল।

সাতক্ষীরা জেলা যুবদলের ব্যানারে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট-সঙ্গিতা হলের মাঝামাঝি স্থানে মেইন রোডের পাশে ওই সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা।

সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং আইনুল ইসলাম নান্টা বক্তব্য রাখেন।

সমাবেশে তারিকুল হাসান বলেন, ‘আইনুল ইসলাম নান্টার দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলামকে অভিনন্দন জানাই।’
তিনি আরো বলেন, ‘অচিরেই বিএনপির যুগপৎ আন্দোলন বেগবান হবে ইনশাল্লাহ। বিগত সতেরোটি বছর এই সরকার জগদ্দল পাথরের মত সাধারণ মানুষের উপর চেঁপে বসে আছে। সমগ্র দেশকে কারাগারে রূপান্তরিত করেছে। দেশে আইনের শাসন নাই, মানুষ তার ভোট দিতে পারে না। বাক স্বাধীনতা হরণ করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই অন্যায় অত্যাচারের একদিন অবসান হবে ইনশাল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। রাত যত গভীর হয়, সকাল তত আগত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না ইনশাআল্লাহ।’

সমাবেশকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ ও ডিবির সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু