সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক


সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
এসময় তিনি নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি। আর শিক্ষক সেই ভিত্তি গড়ার প্রধান কারিগর। কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মতো মহৎ পেশায় যুক্ত হওয়া গৌরবের বিষয়। জেলা প্রশাসক বলেন, নবনিযুক্ত শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁরা প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবেন এবং কর্মস্থলে মেধা ও নিষ্ঠার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের পেশাগত জীবনের নতুন পথচলা সুন্দর, সফল ও গৌরবময় হোকÑএ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. রহমাতুল্লাহ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন।
এসময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ১৯০ জন সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাঁদের দুই ধাপে বিকেল ৩টা ও ৪টায় পদায়নপত্র দেওয়া হয়।
উপজেলাভিত্তিক পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে শ্যামনগরে ৫২ জন, আশাশুনিতে ৫১ জন, কালীগঞ্জে ২৯ জন, সাতক্ষীরা সদরে ২৩ জন, দেবহাটায় ১৪ জন, তালায় ১৩ জন এবং কলারোয়ায় ৮ জন রয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথেবিস্তারিত পড়ুন


