বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে ভাংচুর, নগদ অর্থ লুট: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুর নাজমুল স্বরনী রোডে পাপা মেম্বারের মার্কেটের দ্বিতীয় তলায় ‘ক্যাফে ডি-লাইট’ নামে একটি ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত।

এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটির গ্লাস, চেয়ার, টেবিল ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৯ হাজার ২শ টাকাসহ আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ভাংচুরে লুটপাটের তান্ডব চালায়।

শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে।

পরে এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই দোকানের মালিক মো. আতিকুর রহমান আশিক।

এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।

দোকানের মালিক মো. আতিকুর রহমান আশিক জানান, ‘বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। শুক্রবার বেলা বেলা ১ টার সময় আমার দোকানের নিচ তলার সেলুনের দোকানদার মোবাইল করে জানায় আমার দোকান ভাংচুর অবস্থায় আছে। এই সংবাদ শুনে আমি বাড়ী থেকে দোকানে এসে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠানের গ্লাস, চেয়ার, টেবিল ভাংচুর করা, ক্যাশ বাক্সে থাকা নগদ ৯ হাজার ২শ টাকা সহ অনেক মালামাল নেই। প্রায় ৩ লাখ টাকা মতো ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় লোকজনদের জানাই এবং অজ্ঞাতব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করে না পেয়ে থানায় গিয়ে অভিযোগ করেছি।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ