শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে (২৯ মে) সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশ’র সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের অংশ হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।

প্রকল্পের লক্ষ্য হল উপকূলীয় এলাকার জনগোষ্ঠীকে প্রাকৃতিক সম্পদ এবং স্থানীয় বাস্তুতন্ত্র বা ইকো-সিস্টেম ব্যবস্থাপনার বিষয়ে তাদের অধিকার ও সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়িত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য স্থানীয় সরকার, সাতক্ষীরা’র উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান রাসেল, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প ব্যবস্থাপক মো. মেরাজ হোসেন, অক্সফাম ও কোডেক সহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান, মেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়