সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : শোকাবহ আগস্টের শোকগাঁথাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনে সংসদ সদস্য নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ,শেখ সাহিদ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি,নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আশেক – ইলাহী, আবু আফফান রোজ বাবু প্রমুখ।

শোকাবহ আগস্টের শোকগাঁথাকে হৃদয়ে ধারণ করে শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রায় শতাধিক অংশগ্রহণকারীদের মধ্যে দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্টে ৩৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও বিচারক মন্ডলীর পক্ষে সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা