বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

জুলফিকার আলী,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর যুব সংঘের আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত
খেলাটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এসময় সেখানে উপস্থিত ছিলেন-এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য শাহজাহান সরদার, লাবলু, মনজুয়ারা বেগম, ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী ঢালী, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তফা হোসেন, ব্যবসায়ী মিঠু হোসেন, শিমুল হোসেন, হাবিবুর রহমান, সমাজসেবক রিপন হোসেন, যুব কমিটির নেতা মেহেদী হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন-আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। ইতিপূর্বে বছরের বিভিন্ন সময়ে এই লাঠিখেলাসহ নানান গ্রমীণ ঐতিহ্যবাহী খেলার আয়োজন হতো। কিন্তু আজ সেই সব আনন্দগুলো হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে এবং বিলুপ্ত এই সংস্কৃতিকে বাঁচিয়ে
রাখতে আজকের আমাদের এই আয়োজন।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই লাঠিখেলা দেখতে দূরদুরান্ত থেকে শত শত নারী, পুরুষ ও শিশু উপভোগ করতে আসেন।
ব্যতিক্রম এই আয়োজনে এলাকার মানুষ খুব উচ্ছাস প্রকাশকরেছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-যুগিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব