শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে নব-নির্মিত ২টি কার্পেটিং রাস্তার উদ্বোধন

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের নব-নির্মিত ২টি কার্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাধবকাটি বাজার সংলগ্ন ফুটবল মাঠ এলাকায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর, সে লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে কর্মযজ্ঞ চলছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছি। রাস্তা, ব্রিজ- কালভাট, ড্রেন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন, বিদ্যুৎ শিক্ষাসহ সকল উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আমার নির্বাচনী এলাকায় যে কোন উন্নয়ন কাজ করতে পারলে নিজের মনের কাছে তৃপ্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের জনগণকে আবারো জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবে না।”

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ঠিকাদার এস.এম শওকত হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আবুল খায়ের প্রমুখ।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪৭৯ মিটার নব-নির্মিত কার্পেটিং রাস্তা ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এবং একই প্রকল্পের আওতায় তুজুলপুর আর এন্ড এইচ রামের ডাঙ্গা ভায়া ভায়া দিগর ডাঙ্গা নব-নির্মিত ৮১৮ মিটার কার্পেটিং রাস্তাা ৬৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডির বাস্তবায়নে এ নব-নির্মিত দুটি কার্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়।

এসময় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল