বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের খেলায় ব্রহ্মরাজপুরকে হারিয়ে সেমিফাইনালে ধুলিহর

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের ধুলিহর ভেন্যুর সমাপনী খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বিকালে সদরের ডিবি ইউনিাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের শেষ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেয় ধুলিহর ইউনিয়ন ভলিবল দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন ভলিবল দল। মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘গ’ গ্রুপের ধুলিহর ভেন্যুর খেলায় ব্রহ্মরাজপুর ভলিবল দলকে ৩-০ সেটে পরাজিত করে ধুলিহর ইউনিয়ন ভলিবল দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে।

খেলা শেষে ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র পক্ষ থেকে ধুলিহর ভেন্যুর ‘গ’ গ্রুপের খেলার বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং খেলা পরিচালনায় দায়িত্বরতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মকসুমুল হাকিম, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল-মামুন, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নিলিপ কুমার মল্লিক প্রমুখ। মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’র খেলায় ১৪টি ইউনিয়ন, সদর ও পৌরসভা মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবং ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

‘গ’ গ্রুপের সমাপনী খেলা পরিচালনা করেন রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, প্রভাষক স ম আরশাদ আলী ও শেখ মিয়ারাজ আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মুকুল হোসেন।

আগামী ১৩ মার্চ বিকাল ৩টায় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট ২০২১ এর ‘ঘ’ গ্রুপের আলিপুর ভেন্যুর খেলা উদ্বোধন করবেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আগামী ১৫ মার্চ সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সেমিফাইনাল খেলা এবং আগামী ১৬ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক