শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভূমিহীন সমিতির মহিলা শাখার কমিটি গঠন

ভূমির অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মহিলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার ময়না এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আরমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, পৌর ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।

পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপ্টেন এর সঞ্চালনায় জান্নাতুল, পলি, বিলকিস, নমেছা, লাকি প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ময়না খাতুন (পুতুল) কে আহবায়ক, মনিরা খাতুনকে যুগ্ম আহবায়ক ও বিলকিস খাতুনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর ৯নং ওয়ার্ড ভূমিহীন সমিতির মহিলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

সাতক্ষীরার ভূমিহীনদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপর আলোচনার পাশাপাশি প্রয়াত ভূমিহীন নেত্রী জাহেদা খাতুন এর মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত আলোচনায় গৃহীত হয়।

নেতৃবৃন্দ ভূমির অধিকার আদায়ে সকল ভূমিহীনদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মহিলা শাখার সভানেত্রী শাহিদা আক্তার ময়না প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল