বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশের ন্যায় কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত’র বিষয়টি নিশ্চিত করেছেন-ইউএনও

সারাদেশের ন্যায় কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২২’ স্থগিত ঘোষনা করা হয়েছে। সিলেট সহ অন্যত্র বন্যা পরিস্থিতি অবনতির কারনে আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য এস,এস,সি ও সমমান পরীক্ষা ২২’র সকল পরীক্ষা স্থগিত করা হয়।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড- ঢাকা, চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার’র প্রেরিত পত্র নং – আশিবো/ প্রশা/২০১০/৫০ অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি রুলী বিশ্বাস এসএসসি ও সমমানের পরীক্ষা-২২’ স্থগিতের বিষয়টি যোগাযোগ মাধ্যমে সকলকে অবগত করিয়েছেন।

তিনি আরো জানান, স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত, আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা-২২ ‘ কলারোয়া উপজেলার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, খোর্দ্দ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্র ও দাখিল পরীক্ষা বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করার অনুমতি ছিলো বলে জানা যায়। পরীক্ষা স্থগিত’র বিষয়টি সিংগা হাইস্কুলের মেধাবী পরীক্ষার্থী শিহাব উদ্দীন সহ কয়েক জন পরীক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন, পরীক্ষার জন্য সকল প্রস্তুতি নেয়া ছিলো কিন্তু সকল বিষয়ে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় একটু অপ্রস্তুত হয়ে হতাশা প্রকাশ করেন। হঠাৎ প্রাকৃতিক দূর্যোগের কারনে পরীক্ষা স্থগিত হলেও, সকল পরীক্ষার্থীদের পড়াশুনার মধ্যে থেকে পরবর্তিতে সকল বিষয়ে ভাল পরীক্ষা দেয়ার ইচ্ছা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা