রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় জমকালো আয়োজনে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান

কলারোয়ার সোনাবাড়ীয়ায় প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান। সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। ঈদুল ফিতরের পরের দিন (২৩ এপ্রিল) উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট শেষে শেষ বিকেলে শুরু হয় ৮ দলীয় নকআউট গাদন খেলা। রোমাঞ্চকর খেলায় চ্যাম্পিয়ন হয় মেহেমানপুর, রানার্স আপ- চেড়াঘাট। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পৃথক দুটি ছাগল প্রদান করা হয়।

সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজিন হোসেন হেলাল বিকালে আনুষ্ঠানিকভাবে গাদন খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান, আওয়ার নিউজ বিডি’র নির্বাহী সম্পাদক কাজী ইমরান, সাব-ইন্সপেক্টর রাজিব মন্ডল, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, আশা’র সহকারী ব্যবস্থাপক আব্দুল লতিফ কাজল।

আরও উপস্থিত ছিলেন- কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল, সহ. সম্পাদক মো. শফিকুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, আদিত্য কুমার, মোকলেছুর রহমান। এছাড়াও সংস্থার সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রচার সহযোগী ছিলেন- আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজ ডটকম। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- আক্তারুল সরদার, ইয়াছিন আলী, ইমামুল হোসেন, আব্দুল্লাহ আল গালিব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ