বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্মিথের চড় : ‘কপাল খুলেছে’ক্রিস রকের

অস্কার মঞ্চে অস্কারজয়ী সেরা অভিনেতা উইল স্মিথের চড় খেয়ে ভাগ্য খুলেছে সঞ্চালক মার্কিন কমেডিয়ান ক্রিস রকের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতের অস্কার অনুষ্ঠানের পর থেকেই হু হু করে বিক্রি বেড়েছে কৌতুকশিল্পী ক্রিসের স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠানের টিকিট। ওই ঘটনার পর তার অনুষ্ঠানের টিকিট বিক্রি আগের তুলনায় প্রায় ২৫ গুণ বেড়েছে। এ ছাড়া ১৫০-২০০ ডলারের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২৫০ ডলারে। খবর দ্য হলিউড রিপোর্টারের।

ক্রিসের অনুষ্ঠানের টিকিট বিক্রির ওপর ভিত্তি করে স্টাব হাবের মুখপাত্র মাইক সিলভেরা বলেন, ওই রাতের ঘটনার পর ক্রিসের অনুষ্ঠানের টিকিটের চাহিদা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে।

এর আগে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত ৯৪তম অস্কার আসরের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রক বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।

উল্লেখ্য, ‘জিআই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি রোগে আক্রান্ত। সে কারণেই তার মাথায় চুল নেই।

এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। আসন ছেড়ে উঠে মঞ্চে গিয়ে উইল স্মিথ কষে এক থাপ্পড় মারেন ক্রিসের গালে। পরে বিষয়টিকে হালকা করতে ব্যাখ্যা দিচ্ছিলেন ক্রিস।

আসনে ফিরে চিৎকার করে স্মিথ ক্রিসের উদ্দেশে বলেন, তোমার নোংরা মুখে আমার স্ত্রীর নাম নেবে না।’ অবশ্য পরে এ ঘটনার জন্য একাডেমি কর্তৃপক্ষ ও সহশিল্পীদের কাছে ক্ষমা চেয়ে নেন স্মিথ।

এদিকে থাপ্পড় খেয়ে হতভম্ব ক্রিস দর্শকদের উদ্দেশে বলেন, টেলিভিশনের ইতিহাসে এটি একটি স্মরণীয় রাত হয়ে থাকবে।

ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত সাংবাদিকরা। শুরুতে ঘটনাটিকে সাজানো বলে মনে করলেও দ্রুত সবাই বুঝে ফেলেন যে, এটি পূর্বপরিকল্পিত নয়; বরং এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

পরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সঞ্চালক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান উইল স্মিথ।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা