বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ ৩০ আনসার ব্যাটালিয়নের মাসিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর পুরাতন জমিদার বাড়ী ৩০ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁন ।

ব্যাটালিয়নের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সৈনিকদের মনোবল ও কাজের গতি বৃদ্ধির লক্ষে আগ্রহী ব্যাটালিনের বিভিন্ন পদবীর সদস্যদের সমন্বয়ে আনন্দদায়ক এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এসময় পরিচালক এনামুল খাঁন ও তার দল একটি স্বরচিত গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরোও গান পরিবেশন করেন ৩০ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মাইনুল হাসান, ব্যাটালিয়ন আনসার মোঃ আনোয়ার হোসেন, ল্যান্স নায়েক মোঃ শামীম পারভেজ, ব্যাটালিয়ন আনসার মোঃ শফিকুল ইসলাম, ব্যাটালিয়ন আনসার মোঃ হুমায়ুন কবির, ব্যাটালিয়ন আনসার শুভ আহমেদ, ব্যাটালিয়ন আনসার মোঃ মোকাদ্দেস আলী, ল্যান্স নায়েক মোঃ ফরিদ হোসেন, ব্যাটালিয়ন আনসার মোঃ আব্দুল বারেক, ল্যান্স নায়েক আব্দুল কাদের, ল্যান্স নায়েক মোঃ আবুল হোসেন, ব্যাটালিয়ন আনসার মোঃ আকাশ এবং ব্যাটালিয়ন আনসার মোঃ রিয়াজ হোসেন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ফ্যাশন শো পরিবেশন করেন ২৩ ব্যাচের ব্যাটালিয়ন সৈনিকবৃন্দ। পরে পরিচালক এনামুল খাঁন সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান কালে সুস্থ সংস্কৃতি চর্চার এ ধারা তিনি যতদিন দায়িত্বে আছেন ততদিন অব্যহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন। এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সাংস্কৃতিক সন্ধার সমাপ্তি ঘোষনা করেন। তাছাড়াও পরিচালক এনামুল খাঁন প্রতি মাসের ন্যায় সৈনিকদের মেসে মাসের শেষ দিন হিসেবে বড় খানায় অংশগ্রহণ করেন এবং প্রতিদিনের নিয়মিত আয়োজন যেমন সকালের পিটি,জীম অনুশিলন ইত্যাদি কার্যক্রমে সৈনিকদের সাথে অংশগ্রহণ করে থাকেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সকল পদবীর সদস্যবৃন্দ।
এ অনুষ্ঠান সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন মাইনুল হাসান কোম্পানী কমান্ডার ৩০ আনসার ব্যাটালিয়ন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন