বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কমেছে, তবু টুংটাং আওয়াজে ব্যস্ত কলারোয়ার কামার শিল্প

করোনা মহামারী প্রতিরোধে চলছে কঠোর বিধি-নিষেধ তথা লকডাউন। আর দরজায় কড়া নাড়তে শুরু করছে ঈদুল আযহার আমেজ। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানি ঈদ। আগামি ২১ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা। এই ঈদে অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। তাই করোনা মহামারী প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যেও ঈদ-উল আযহা সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করতে টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছেন কলারোয়া উপজেলার কামার শিল্পে নিয়োজিত কারিগররা।

কামারী ব্যবসা কিংবা এই পেশা অনেকটা কমে গেলেও এখনো উপজেলার চন্দনপুর, সোনাবাড়িয়া, ফজলেপুর, বসন্তপুরে, দেয়াড়াসহ বিভিন্ন গ্রামের যৎসামান্য কামার শিল্পের কারিগররা পেশা চালিয়ে কাজ করে যাচ্ছেন মানুষের উপকারে। কাঠ-কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে-পিটিয়ে তৈরি করছেন সব ধারালো অস্ত্র সামগ্রী। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার তেমন একটা ছোঁয়া লাগেনি। পুরানো সেকালের নিয়মেই প্রায় সবখানে চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ।

এই শিল্পের এক কারিগর আনন্দ বিশ্বাস বলেন, ‘এ বছর কাঠের কয়লার দাম বেশি হওয়ায় এসব দ্রব্য মূল্যের দাম কিছুটা বেশি। তাছাড়া প্রায় সারা বছর তাদের তেমন কাজ থাকে না। প্রতিবছর কুরবানী ঈদের আগে কাজ বৃদ্ধি পায়। তবে গত বছরের মতো এই বছরেও করোনা-লকডাউনের কারণে আগের মতো আর কাজের চাপ নেই। তবু ঈদের আর বেশিদিন বাকি না থাকায জমে উঠেছে দা, কাচি, হাসুয়া, কোপা, ছুরি চাপাতির বেচাকেনা। ফলে এই মুহুর্তে কামার শিল্পের কারিগরদের ব্যস্ততা বেড়েছে।’

দেয়াড়া বাজারের প্রভাত কর্মকার জানান, ‘আমরা স্প্রিং ও লোহা ব্যবহার করে দা, বটি ও ছুরি তৈরি করছি। তবে শুধু স্প্রিংলোহা দিয়ে তৈরি জিনিসের দাম একটু বেশি। লোহা দিয়ে তৈরি জিনিসের দাম তুলনা মুলকভাবে কম। সাইজ ভেদে দাম কম-বেশি। দা এর দাম ৫’শ টাকা, ছুরির দাম ১’শ থেকে ২’শ টাকা, বটি ২’শ থেকে ৪’শ টাকা।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা