শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ, তন্ময়, সামি ও আফরোজা’র গোল্ডেন এ প্লাস অর্জন

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ পরীক্ষার্থী এসএসসি’র প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেছে।

স্কুল সূত্রে জানা যায়, “গোল্ডেন এ প্লাস” প্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আব্দুল্লাহ আল সুমন্ত। ফলাফলে ১৩০০ শত নম্বরের মধ্যে তার প্রাপ্ত ১২১৩ নম্বর। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষা লাভ করে মহাকাশচারী হতে চাই। বিজ্ঞান বিভাগের এসএম আফ্রিদিজ্জামান তন্ময় ১৩০০ শত নম্বরের মধ্যে পেয়েছে ১১৯৭ নম্বর। তন্ময় ভবিষ্যতে সফটওয়ার ইন্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করে। বিজ্ঞান বিভাগের সাফিন ফেরদৌস সামি’র প্রাপ্ত নম্বর ১৩০০ শত’র মধ্যে ১১৭৬ নম্বর। সে উচ্চ শিক্ষা লাভ করে ক্রিকেটার হয়ে দেশের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে ও বিজ্ঞান বিভাগের আফরোজা খাতুনের অর্জিত নম্বর ১৩০০ শত’র মধ্যে ১১৫০ নম্বর। আফরোজা এইচএসসি’তে আরো ভাল ফলাফল করে চিকিৎসক(ডাক্তার) হয়ে মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করে। তাদের এই সাফল্যের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। প্রসঙ্গত: এ বছর বি,এস,এইচ সিংগা হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের ৯ জন পরীক্ষার্থী এ প্লাস লাভ করে। এর মধ্যে ৪ জন গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ