শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া(সাতক্ষীরা): লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনেও ভূমিকা রাখতে সাতক্ষীরা কলারোয়া সরকারি কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩। আজ সমাপনী অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

তিনদিন ব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩ উদযাপনে কলেজে নজরুল সংগীত রবীন্দ্র সংগীত, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, নৃত্য, একক অভিনয়, আধুনিক গান, সুন্দর হাতের লেখা , শুদ্ধ বানান প্রতিযোগিতা, দেশের গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

এর মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং অর্জনকারী ৫০ জনকে পুরস্কার তুলে দেন করেন অতিথিরা। ১৫ টি প্রতিযোগিতার মধ্যে পাঁচটি প্রতিযোগিতায় প্রথম ও একটিতে দ্বিতীয় হওয়ায় অনুষ্ঠান সেরা পুরস্কার অর্জন করেন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণবি পাল রিয়া।

কলেজের ইংরেজি শিক্ষক টিএম মঞ্জুর আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর মোঃ আতিয়ার রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেন, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩ এই অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু বক্কর সিদ্দিক, এছাড়াও কলারোয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিমসহ কলেজের স্কাউট দল, শিক্ষার্থী শিক্ষক অভিভাবক প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল