রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন”-এ শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।

উপজেলা দুপ্রক’র সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুকনুজ্জামান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড কামাল রেজা, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক কামরুল হাসান, শিক্ষক মনিরুজ্জামান সহ উপজেলা দুপ্রকের সদস্যগণ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা স্কাউট সদস্যদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা দুপ্রক সদস্য সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা