শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

কলারোয়ায় মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি-২১’র পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, জিবি সদস্য মোহাম্মদ আলী, বিদায়ী শিক্ষার্থী নাফিজা আমিন নেহা, শিক্ষার্থী রেজওয়ান ইসলাম।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদ’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাস্টার উত্তম কুমার পাল, মাস্টার জেহের আলী, মাস্টার আব্দুল মান্নান, শিক্ষক রবিউল ইসলাম, হাবিবুল ইসলাম, গোলাম রসুল, মহিউদ্দীন কবির, শিক্ষিকা হোসনেয়ারা পারভীন লাভলী, রেহেনা পারভীন, মাস্টার শরিফুল ইসলাম, আবিদুর রহমান, মোতাছিম বিল্লাহ, শিক্ষিকা কানিজ ফারহানা জেসমিন, রেজিনা খাতুন, করণীক সমীরন কুমার হোড়, দপ্তারি মহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও লিমা খাতুন সহ সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

সবশেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুজ্জামান। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষায় মডেল মাধমিক বিদ্যালয় থেকে ১০০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে স্কুল কতৃপক্ষ জানান।

এদিকে, উপজেলার সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলঝাড়া কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বামনখালী দ্বি-মুখি মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন সহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসএস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল