রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪র্থ দিনে ৪৮৭২ শিক্ষার্থীর ২য় ডোজের টিকা গ্রহন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রমের চতুর্থ দিনে ৪৮৭২ জন টিকা গ্রহন করেছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জিকেএমকে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬১৫ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২৪০৫ জন শিক্ষার্থীকে চতুর্থ দিনে ২য় ডোজের টিকা গ্রহনের অনুমতি থাকরেলও মোট ৪৮৭২ জন শিক্ষার্থী টিকা গ্রহন করেছেন।

টিকা কেন্দ্র দু’টির কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

গার্লস স্কুলে টিকা প্রদান কেন্দ্রের তদারকী কর্মকর্তা ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল ও সরকারী পাইলট হাইস্কুলে দায়িত্বে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্ততা নূরুন নাহার আক্তার।

টিকা কার্যক্রমের সার্বিক সহায়তা প্রদান করেন গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রব সহ শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ২য় ডোজের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলমান থাকবে। তিনি সকলকে মাস্ক পরিধান সহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত