রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচন: আ.লীগের মতবিনিময় সভা

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে আ.লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ জানুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্তরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

সভায় উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের পৌর মেয়র পদের প্রার্থী দলটির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, কপাই সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম, আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন লিলু, আব্দুস সালাম, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, আব্দুল মাজেদ সরদার, আনছার আলী প্রমুখ।

সভায় বক্তারা আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে ব্যক্তিগত মত পার্থক্য ভুলে যেয়ে সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি