শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তায় কম্বল বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান লাল্টু

প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তায় এলাকার অসহায় শীতার্থদের মাঝে কম্বল(শীতবস্ত্র) বিতরন করেছেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় ২০০ জন অসহায় শীতার্থদের মাঝে চেয়ারম্যান তার অফিস কার্যালয়ে এ সকল কম্বল (শীতবস্ত্র) বিতরন করেন। করোনা সংক্রমন রোধে বিধি-নিষেধ মেনে এ সকল বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

কলারোয়া উপজেলা পরিষদ অফিস কার্যালয় থেকে জানা গেছে, এবারের শীতকালীন শুরু থেকেই গরীব এবং অসহায় শীতার্থদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে অত্র উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং উপজেলা ঘিরে পর্যায়ক্রমে গরীব এবং অসহায়দের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরনের উদ্যোগ নিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, জনগনের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। স্বাধীনতার স্বপ্নে বোনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সোনার বাংলাদেশ গড়তে কাজ করছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ শীতে অসহায় গবীর মানুষের পাশে এসে দাড়িয়েছেন। অসহায় এবং দু:স্থ মানুষেরা যাতে এই শীতের সময় কোনপ্রকার কষ্ট না পান তার জন্য তিনি প্রয়োজনীয় আর্থিক বরাদ্ধ রেখেছেন। কলারোয়া উপজেলার প্রতিটি অসহায় এরং দু:স্থদের মাঝে শীতের শুরু থেকেই কম্বল(শীতবস্ত্র) বিতরন করা হচ্ছে।

বিতরন কার্যক্রমকালীন সময় আ.লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-থানা’র সাধারন সম্পাদক-আলীমুর রহমান,থানা আ.লীগের সাবেক আহবায়ক- সাজেদুর রহমান খান চৌধুরী সহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব