রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক নির্যাতন বন্ধে প্রয়োজন কঠোর ঐক্য

সোনার দেশের মানুষ আজ শতকরা ১০% শিক্ষিত লুটেরা ও তাদের মূর্খ অনুসারী দুর্বৃত্তদের কাছে জিম্মি! এদের অপকর্ম রুখতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি দুর্বৃত্তদের সকল অপকর্ম তুলে ধরতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সাথে হাত মিলিয়ে এখনই দুর্বৃত্তদের রুখের দেওয়ার উপযুক্ত সময়। না হয়- দুর্বৃত্তরা আমাদের সোনার বাংলার বুক ছিড়ে খেয়ে ফেলবে।

সাংবাদিকরা হলো সমাজের আয়না যে আয়নায় প্রতিদিন-প্রতিক্ষণ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর মূহুর্তের মধ্যেই জানতে পারে। কিন্তু বর্তমানে এই সাংবাদিকরা সব চেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। করোনা মহামারির সময় যখন মানুষ ঘর বন্দী ছিল তখনও এই সাংবাদিকরা দেশের আনাচে কানাচে ছুটে বেড়িয়েছেন খবরের জন্য। কখন কোথায় কি ঘটছে তা মূহুর্তের মধ্যে তুলে ধরেছেন দেশবাসীর সামনে। আজ ভাবতেই অবাক লাগে সত্য আর ন্যায়ের কথা লিখতে গেলেই সাংবাদিকদের হতে হয় নাজেহাল, হত্যা, হুমকি কিংবা জনসম্মুখে মারপিট এর শিকার হতে হয়। এই যদি হয় সমাজের বিবেক বলা সাংবাদিকদের অবস্থা তখন এই সমাজ বা দেশ থেকে ভালো কিছু কি আশা করা যায়?

যখনি কোন সংবাদে দুর্বৃত্তদের স্বার্থে আঘাত লাগে, সত্য বেরিয়ে আসতে শুরু করে, তখনি তারা হামলা চালায়, মামলার মার-প্যাচে ফেলে ঘায়েল করতে থাকে।

এতে করে সাংবাদিকরা প্রতিনিয়ত হচ্ছেন হামলা ও মামলার শিকার। অনেক সময় পরিবারের উপরও হয় হামলা। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগেন সাংবাদিকরা। এই সকল অপকর্ম করে দুর্বৃত্তরা রাজনৈতিক লুটেরাদের ঘাড়ে সওয়ার হয়ে পার পেয়ে যায়। ছড়ায় সাংবাদিকদের বিরুদ্ধে প্রপাগাণ্ডা। তাই পেশাদার প্রকৃত সাংবাদিকরা নিরাপত্তার কথা চিন্তা করে বড় ঝুঁকি নিতে চাননা।

এই সুযোগে দুর্বৃত্তরা দূর্নীতিতে উৎসাহী হয়ে উঠে। তখন লুটেরা দেশের সম্পদ লোপাট করে ও প্রতিবাদীদের করে নির্যাতন ও হয়রানি। এই সকল মিষ্টিভাষি প্রতারকদের মন ভোলানো কথা ও সাময়িক সহযোগিতায় প্রভাবিত না হয়ে, দেশপ্রেমিক জনতাকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ ভাবে লুটেরাদেরকে রুখতে হবে। সোনার দেশকে বাঁচাতে হবে, আগামী প্রজন্মদের জন্য সুন্দর দেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া রাজনৈতিক দলের সুনাম ধরে রাখতে লুটেরা ও দুর্বৃত্তদের দুরে সরিয়ে রাখতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে এই দেশের মান রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব।

সাংবাদিকদের এই ঝুকিপূর্ণ পেশায় সরকারকে তাদের জান-মালের নিরাপত্তা ও পরিবার রক্ষার্থে সহজ নিয়মে অস্ত্রের লাইসেন্স প্রদান সময়ের দাবী। এক্ষেত্রে স্থানীয় সাংবাদিক সংগঠন ও প্রশাসনের সহযোগিতায় পেশাদার সাংবাদিকদের তালিকা করতে হবে। তখন অপসাংবাদিকরা নিপাত যাবে।

লেখক:
রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক

।।মোস্তাফিজুর রহমান উজ্জল।। ICT কোচিং সেন্টার সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না

নিকোলাস বিশ্বাস: নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এক কঠিন বাস্তবতার কথাবিস্তারিত পড়ুন

  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সুন্দরবনের ছায়ায় বিপন্ন অস্তিত্ব : সাতক্ষীরার মুন্ডা-ঋষি-জেলেদের বাঁচানোর আকুতি
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?