মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বুধবার (১ জুলাই) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও র‍্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ ও সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাফিউল ইসলাম।

সাতক্ষীরার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থল থেকে জেলি পুশ করার বিপুল পরিমাণ সরঞ্জাম ও তরল জেলি উদ্ধারসহ ১৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয় এবং পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সেগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

র‍্যাব-৬ সিপিসি-১ কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার

নিখোঁজের ২দিন পর সাতক্ষীরার আশাশুনিতে ব্যবসায়ী কালাম সরদারের (৬০) মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডলবিস্তারিত পড়ুন

  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়