বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মৌমাছির মত গাছিরা রস সংগ্রহে ব্যস্ত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: পেশাগত দিক দিয়ে প্রত্যেকে নিজের জায়গায় প্রতিভার বিকাশ ঘটায়। বেতিক্রম হয়নি গাছিদের ক্ষেত্রে, প্রতিবছর শীত এলেই গাছিদের দেখা যায় নিরস খেঁজুর গাছ থেকে বিন্দু বিন্দু রসে কলসি ভরতে। কিভাবে কাটলে, কোন গাছে কত টুকু রস হবে সেটা তাদের নখদর্পনে।

মাঠে, ঘাটে, পথে প্রান্তরে সকালে ও বিকালে নিয়ম করে শীতের মৌসুমটাতে গাছিদের দড়া, ঠুঙ্গি, দা ও ভাড়/ কলসি নিয়ে রসের সন্ধানে খেঁজুর গাছে গাছে তাদের বিচরণ। দুপুরের পরে থেকে গাছ কেটে ভাড়/ কলসি টাঙ্গানো শুরু হয়, সেই ভাড় ও কলসি তে ফোঁটায় ফোঁটায় রসে ভরে ওঠে। খুব ভোরে গাছিরা শিশিরের ঘাস মাড়িয়ে ফুরফৃুরে মেজাজে গাছ থেকে ভাড়/ কলসি ভরা সুমিষ্ট রস নিয়ে আসে বাড়িতে আর সেই সুমিষ্ট রস খেয়ে কেও আত্বতৃপ্ত হন, আবার সেই রস দিয়ে সুস্বাদু পায়েস, পিঠা ও গুড় তৈরী হয়। আর এভাবে গাছিরা তাদের প্রতিভার বহ্বিপ্রকাশ ঘটান।

গত ২৫ নভেম্বর নিলকন্ঠপুরের মাঠ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে খেঁজুর গাছে রস সংগ্রহের জন্য গাছিরা গাছে এ বছরে প্রথম ভাড় টাঙ্গাচ্ছে, এই রসকে বলা হয় চাচের রস। চাচের রস খেতে ওতোটা মিষ্টি না হলেও রসের পরিমান বেশি হয়। আর এ রস থেকে যে গুড় তৈরী হয় সেটির ঘ্রান খুবি সুন্দর, চিহিদাও বেশি।

কলারোয়ার নীলকন্ঠপুর গ্রামের গাছি হোসেন আলীর সাথে কথা বলে জানাগেছে, তিনি প্রতিবছরের মত এ বছরও খেজুর গাছ কাটছেন। তবে এ বছর ৮০ টি খেজৃুর গাছ কেটেছেন তিনি। যা নিজের পরিবারের রস ও গুড়ের চাহিদা মিটিয়ে ৩০/৪০ হাজার টাকা বিক্রি হতে পারে বলে তিনি জানিয়েছেন। আরও জানান, এ বছর খেজুরের রস গুড়ের চাহিদা বাজারে খুবি ভালো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান